বিজ্ঞাপন

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে শেষ মুহুর্তে উত্তরের পথ ফাঁকা

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই পবিত্র ঈদুল ফিতর। প‌রিবা‌রের সা‌থে ঈদের আনন্দ ভাগাভা‌গি কর‌তে শেষ মুহূর্তে বা‌ড়ি যা‌চ্ছে মানুষজন।
ভোগান্তির পর শেষ মুহুর্তে ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কে নেই তেমন প‌রিবহন। এতে মহাসড়ক অনেকটাই ফাঁকা লক্ষ করা গেছে। ফ‌লে কোন ভোগা‌ন্তি ছাড়াই স্ব‌স্তি নি‌য়ে বা‌ড়ি যা‌চ্ছে ঘরমুখো মানুষজন।
শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে এমন চিত্র দেখা‌ গে‌ছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়‌কের রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তেমন প‌রিবহন উত্তরবঙ্গের দি‌কে যে‌তে দেখা যায়‌নি। দুই-‌তিনটা ক‌রে প‌রিবহন গ‌তি‌ নি‌য়ে চলাচল কর‌ছে। এছাড়াও মহাসড়‌কে তেমন কোন যাত্রীও নেই। ত‌বে কিছু মানুষজন বাস না পে‌য়ে ঝুঁকি নিয়ে খোলা ট্রা‌ক ও পিকআপে যা‌চ্ছে ঘরমুখো মানুষ।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোর রাত থেকে এ মহাসড়কের টাঙ্গাইল অংশে অন্তত ৩০ কিলোমিটার থেকে থেমে যানজটের সৃষ্টি হয়েছিলো। এতে ভোগান্তিতে পরতে হয়েছিলো ঈদে ঘরমুখো মানুষকে৷
৩ ঘণ্টার সড়ক পাড়ি দিতে ৬- থেকে ৮ ঘণ্টা লাগে

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, আজ মহাসড়কে পরিবহন খুবই কম। মহাসড়কই একেবারেই ফাঁকা। তবুও মহাসড়কে পুলিশ নিরলসভাবে কাজ করছেন।

এ প্রসঙ্গে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, যানবাহনের সংখ্যা খুবই কম। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে । এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষনিক টোল বুথ চালু করার চেষ্টা করছি৷

পড়ুন- ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন অর্থমন্ত্রী

দেখুন- ‘সংসদে মব করে রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে না’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন