বিজ্ঞাপন

ইসরায়েলের আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

ইসরায়েলের আরাদ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬ জন। এতে আরও অন্তত ৮৮ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দেশটির অ্যাম্বুলেন্স সেবা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৯ জনের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

হামলার পর শহরটির একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, আরাদ শহরে ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আহতের সংখ্যা ৮৮ জনে দাঁড়িয়েছে।

আহতদের মধ্যে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। হামলার পর ইসরায়েলের অগ্নিনির্বাপণ বিভাগ জানায়, শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনের মাঝখানে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে। এতে আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পড়ুন: কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন