কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা অন্তত ছয়জন নিহত হয়েছেন।
সরকার জানিয়েছে, ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে উপসাগরীয় দেশটির জলসীমায় সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
বিমানটিতে মোট সাতজন আরোহী ছিলেন এবং কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে, সর্বশেষ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ বা আরোহীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
তবে, রোববার সকালে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে জানায় যে, একটি ‘নিয়মিত দায়িত্ব’ পালনকালে হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে সেটি দেশটির জলসীমায় বিধ্বস্ত হয়।
এদিকে, আল জাজিরার খবরে বলা হয়, কারিগরি ত্রুটি ছাড়া এর কারণ সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি এবং দুর্ঘটনাটি যে শত্রুপক্ষের আক্রমণের ফল, এমন কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি।
পড়ুন : ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে দিশাহারা ইসরাইল, বহু হতাহত


