মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। হামলার পর একাধিক এলাকায় সতর্ক সংকেত বাজানো হয়েছে।
এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান নিয়েও উদ্বেগ বাড়ছে।
এই প্রেক্ষাপটে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান শুরু হয়েছে এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তা চলবে।
এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি আরও দাবি করেন, ইতোমধ্যে ইরানের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের আঘাত হানা হয়েছে। তবে তার অভিযোগ, এই অভিযানের বাস্তব চিত্র মার্কিন জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।
অন্যদিকে একই অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, যুদ্ধ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে হোয়াইট হাউস এবং তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে বেসেন্ট এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, যুক্তরাষ্ট্র পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে।
পড়ুন: ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ
আর/


