বিজ্ঞাপন

টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৩ থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

রোববার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য (১-২ ডিগ্রি সেলসিয়াস) বাড়তে পারে, রাতের তাপমাত্রা কিছুটা অপরিবর্তিত বা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ২৬ মার্চের পরের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। ভৌগলিক অবস্থান অনুযায়ী নাগরিকরা অস্থায়ী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার জন্য সতর্ক থাকতে হবে।

পড়ুন: ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন