স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও এগিয়ে নিতে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
তিনি রোববার নরসিংদীর শিবপুরে শিবপুরবাসীর পক্ষ থেকে দেয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় কবিতার ভাষায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন বাংলাদেশের রোগীরা শারীরিকভাবে হবে শান্ত।
মন্ত্রী আরও বলেন, দেশে বিদ্যুতের অনেক ঘাটতি রয়েছে। বিগত সরকার কুইক রেন্টালের নামে বিদ্যুৎখাতে ব্যাপক লুটপাট করেছে। আমরা কোনরকম বিদ্যুৎকে ঠিক রাখতেছি। বিদ্যুতের ঘাটতির কারণে আমাদের রোগীদের ভোগান্তি পোহাতে হয়, অপারেশন থিয়েটারে সমস্যা হয়, লেবাররুমে প্রসূতি মায়েদের কষ্ট হয়। মেডিকেল কলেজ করতে হলে একটি হাসপাতাল করতে হয় না হলে ছাত্ররা লেখাপড়া করবে কীভাবে। নরসিংদীর ১০০ শয্যার সদর হাসপাতালকে আড়াইশ শয্যায় উন্নীত করতে যাচ্ছি।
সংবর্ধনা কমিটির আহবায়ক নরসিংদী-০৩(শিবপুর) আসনের সংসদ ও জেলা বিএনপির সাধারণ মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার।
এসময় বাংলাদশে টেক্সটাইল মিলস এসাসিয়েশনের মুখপাত্র আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
পড়ুন: ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ, কমলাপুরে ভিড়
আর/


