বিজ্ঞাপন

‘আমি ফেরেশতা নই, তবে স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়তে চাই’: নেত্রকোনার নবাগত ডিসি

“আমি ফেরেশতা না, তবে আমি একজন জনবান্ধব, অধিকতর জবাবদিহিমূলক এবং স্বচ্ছ জনপ্রশাসন গড়ে তোলার ব্যাপারে কাজ করব।”- নেত্রকোনা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নেত্রকোনার নবযোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “প্রশাসনের চোখ দুটি, কিন্তু আপনারা হলেন আমাদের ‘তৃতীয় চোখ’। মাঠ পর্যায়ে, অলিগলিতে আপনারা কাজ করেন। আপনারা যে তাৎক্ষণিক খবরগুলো আমাদের দেন, তা আমরা সবার আগে পাই। আপনাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিনিটের মধ্যেও আমরা অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করি।”

নেত্রকোনা জেলার উন্নয়ন নিয়ে নিজের কিছু মৌলিক এজেন্ডার কথা তুলে ধরে ডিসি বলেন, “আমি প্রথমত শিক্ষা নিয়ে নিবিড়ভাবে কাজ করব। দ্বিতীয়ত, স্বাস্থ্য খাত নিয়ে কাজ করব। আর তৃতীয়ত, নেত্রকোনার পর্যটনে যে অপার সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাব।”

পর্যটন খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নেত্রকোনা একটি পকেট ডিস্ট্রিক্ট হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য সীমাহীন। দুর্গাপুর, কলমাকান্দা বা খালিয়াজুরির মতো জায়গাগুলোতে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করার বিশাল সুযোগ রয়েছে। অবকাঠামোগত কিছু দুর্বলতা থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে আমরা নেত্রকোনাকে পর্যটনের ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই। আমরা বিশ্বকে বলতে চাই- ‘Just come and see the beauty’ অর্থাৎ ‘আসুন এবং সৌন্দর্য দেখুন’।”

জেলা প্রশাসক জানান, জেলার সমস্যা সমাধানে তিনি স্বল্পমেয়াদি (এক-সাত দিন), মধ্যম মেয়াদি (ছয় মাস-দুই বছর) এবং দীর্ঘমেয়াদি (পাঁচ বছর) কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ করবেন।

ইতিমধ্যেই জনদুর্ভোগ লাঘবে প্রশাসন কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, “আজ সকালেই আমরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং একই টিকিট দুজনের কাছে বিক্রির মতো অনিয়ম রোধে ম্যাজিস্ট্রেটদের মাঠে নামিয়েছি। যানজট ও পরিবহন সমস্যা নিয়েও আমাদের ভিজিল্যান্স টিম কাজ করছে।”

পরিশেষে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় নেত্রকোনা গঠনে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠু ফিডব্যাক প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ওয়াহিদুজ্জামানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পড়ুন- প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

দেখুন- বিএনপির দুপক্ষের সং/ঘ/র্ষে রণ/ক্ষেত্র ঈশ্বরদী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন