দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্বভার গ্রহণের পর প্রথমদিন অফিস করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল ১০টায় জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম দিন অফিস করেছেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর মঙ্গলবার ছিল প্রথম দিন। অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জেলা পরিষদ ভবনে উপস্থিত হলে জেলা পরিষদের প্রধান কর্মকর্তা মোখলেসুর রহমানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
পরে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দালাল।
এদিকে মঙ্গলবাল সকালে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জেলা পরিষদের তোর শাসক হিসাবে এবার গ্রহণ করায় বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা তাঁকে তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অ্যাডভোকেট মফাজ্জল হোসেন দুলাল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আমার দলের ও নেতা কর্মীদের মুখ উজ্জ্বল করতে পারি সর্বাত্মক সে চেষ্টা করব। কি বলেন গতানুগতিক রাজনীতির ধারা বদলে যাবে। তাই আমাদের নেতাকর্মীদের আগামী দিনের তৈরি হতে হবে। দল ও দেশের জন্য আমাদের প্রতিটি প্রতিটি নেতাকর্মীকে নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানান অ্যাডভোকেট
মোফাজ্জল হোসেন দুলাল।
মোফাজ্জল হোসেন দুলালকে যারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে মাঝে রয়েছেন-জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নওশাদ আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি প্রমুখ। এছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, হলিল্যান্ড কলেজের পরিচালক মোঃ আফজাল হোসেন, মোঃ সালাহ উদ্দীন খোকনসহ কলেজের শিক্ষকবৃন্দ ও জমিয়তে ওলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।


