বিজ্ঞাপন

যমুনা সেতু দিয়ে ৯ দিনে ২ লাখ ৭৯ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ১৯ কোটি টাকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৭৯ হাজার ৫৭৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৯ কোটি ৪৯ লাখ ৬১ হাজার ৫শ’ টাকা। গত ১৫ মার্চ থেকে গতকাল সোমবার রাত ১২টা পর্যন্ত এসব যানবাহন পারাপার হয়। এর মধ্যে গত বুধবার চলতি বছরের সর্বোচ্চ যমুনা সেতুর দিয়ে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সরকারি ছুটি শুরুর আগেই ১৫ মার্চ থেকে ঈদ যাত্রা শুরু হয়। এর পর ১৭ মার্চ সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হয়ে যায়। ঈদের আগে ও পরে এসব যানবাহন পারাপার হয়। এর মধ্যে বুধবার যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬শ’ টাকা। এতে চলতি বছরের সর্বেচ্চ টোল আদায় হয়।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত রোববার যমুনা সেতুর দিয়ে ২৫ হাজার ৪৪০টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ৩০ লাখ ৬ হাজার ৯শ’ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১২ হাজার ৯১৮টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১২ হাজার ৪৫৯টি যানবাহন পারাপার হয়। এর বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৮৫০ টাকা।

গত সোমবার যমুনা সেতুর দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭শ’ টাকা। এর মধ্যে ঢাকাগামী ১৫ হাজার ৫৮৩ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২শ’ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ২০ হাজার ৭৫ টি যানবাহন পারাপার হয়। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫শ’ টাকা।

মঙ্গলবার যমুনা সেতুর দিয়ে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা। এর মধ্যে ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮শ’ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮ টি যানবাহন পারাপার হয়। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।

বুধবার যমুনা সেতুর দিয়ে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬শ’ টাকা। এর মধ্যে ঢাকাগামী ১৮ হাজার ৭৪৪ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৮৪০ টি যানবাহন পারাপার হয়। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা।

বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা। এর মধ্যে ঢাকাগামী ১৩ হাজার ৭১৫ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ৬৫০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ৩১ হাজার ৮৯৫ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ২ কোটি ২০ লাখ ২৫ হাজার ২শ’ টাকা। আগের আগের দিন শুক্রবার ১৬ হাজার ৯৬৭ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২০ লাখ ৮১ হাজার ৩শ’ টাকা।

ঈদের দিন শনিবার যমুনা সেতু দিয়ে ১৩ হাজার ৯০৬টি যানবাহন পারাপার করেছে। এ সময় টোল আদায় হয়েছে ৬১ লাখ ১ হাজার ৪০০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৭ হাজার ৭৮৬টি যানবাহন ও টোল আদায় হয়েছে ৩৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ৬ হাজার ১২০টি যানবাহন ও ২৭ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।

ঈদের পরদিন রোববার সেতু দিয়ে ১৮ হাজার ৩২৫ টাকা। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৬ হাজার ৯শ’ টাকা।
গতকাল সোমবার রাত ১২ টা পর্যন্ত সেতু দিয়ে ২৫ হাজার ১৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় ১ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ১শ’ টাকা।

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় এবার বিপুল সংখ্যাক যানবাহন পারাপার হয়েছে। তবে সেতুর ওপর যানবাহন বিকল হওয়া এবং বৃষ্টিজনিত দুর্ঘটনার কারণে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ দিয়ে যানবাহন পারাপার হয়।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজনীতির মাঠে বন্ধুর পাশে বন্ধুরা: নেত্রকোনায় ৯১ ও ৯২ ব্যাচের ঈদ পুনর্মিলনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন