বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সিনিয়র সহকারী সচিব করা হয়েছে। পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন কাঠামো-২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা) বেতন-ভাতা পাবেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ কর্মকর্তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা আপাতত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে যোগদান করবেন।
তবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পড়ুন: যুদ্ধ শেষ করতে ইরানকে ১৫ দফা প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র
আর/


