প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে এবং তাঁর নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করতে কাজ করা হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে—এমন বিশ্বাসে তারা এখন আরও আত্মবিশ্বাসী।
তিনি আরও উল্লেখ করেন, এবার ভিন্ন এক পরিবেশে স্বাধীনতা দিবস উদ্যাপিত হচ্ছে। তার ভাষায়, দেশ এখন ‘ফ্যাসিবাদমুক্ত’ পরিবেশে দিবসটি উদ্যাপন করছে।
তবে এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিকে ‘বেদনাদায়ক’ বলেও উল্লেখ করেন তিনি।
পড়ুন: পদ্মাপাড়ে স্বজনদের আর্তনাদ, বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫
আর/


