বিজ্ঞাপন

ইরান চুক্তিতে আগ্রহী, তবে প্রকাশ করতে ভয় পাচ্ছে: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিরসনে ইরান একটি চুক্তিতে আগ্রহী হলেও তা প্রকাশ করতে ভয় পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ মার্চ) ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের এক নৈশভোজে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বর্তমান পদক্ষেপ নজিরবিহীন। তার ভাষায়, ইরান আলোচনা চালিয়ে যাচ্ছে এবং চুক্তি করতে আগ্রহী, তবে তারা প্রকাশ্যে তা বলতে ভয় পাচ্ছে। তিনি আরও দাবি করেন, ইরানি কর্মকর্তারা নিজেদের দেশের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া—উভয় নিয়েই শঙ্কিত।

এর আগে হোয়াইট হাউস জানায়, ইরানের সঙ্গে আলোচনা এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাব তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি তেহরান।

মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন পাকিস্তানে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছে, যেখানে যুদ্ধ পরিস্থিতি নিরসনে বিকল্প পথ নিয়ে আলোচনা হতে পারে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেছেন যে, যুদ্ধ বন্ধের বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বার্তা আদান-প্রদান হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই যোগাযোগকে আনুষ্ঠানিক ‘আলোচনা’ বলা যাবে না।

পড়ুন: পদ্মাপাড়ে স্বজনদের আর্তনাদ, বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন