বিজ্ঞাপন

রাজারবাগে হামলাই জাতিকে স্বাধীনতার ঘোষণায় বাধ্য করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানি হানাদার বাহিনীর ২৫ মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইনে হামলাই বাঙালি জাতিকে স্বাধীনতার ঘোষণা দিতে বাধ্য করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সকাল ৭টায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগে সবচেয়ে বেশি মানুষ শহীদ হন এবং এখান থেকেই প্রথম গণহত্যা শুরু হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ দেশের বিভিন্ন স্থানে পাকবাহিনী গণহত্যা চালায়।

তিনি আরও বলেন, ওই রাতে রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা হয়তো আরও কিছুদিন পরে আসতে পারত। কিন্তু এই বর্বর হামলাই জাতিকে স্বাধীনতার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করে এবং মুক্তিযুদ্ধের সূচনা ত্বরান্বিত করে।

পড়ুন: পদ্মাপাড়ে স্বজনদের আর্তনাদ, বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন