বিজ্ঞাপন

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ পাঁচজন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়। নিহতদের মধ্যে ৩ জন নারী, ১ জন পুরুষ ও এক জন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, গাইবান্ধা থেকে ছেড়ে আসা গাজীপুরের একটি যাত্রীবাহী একটি বাস কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে বাসের তেল শেষ হয়ে যায়। এসময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন। এ সময় হঠাৎ করেই টাঙ্গাইল থেকে ছেড়া আসা সিরাজগঞ্জ এক্সপ্রেসের ট্রেন চলে আসে। পরে রেললাইনে বসে থাকা যাত্রীরা খেয়াল না করায় ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে।

পড়ুন : পুলিশ পরিচয়ে অপহরণের চেষ্টা, কাশিমপুরে জীবিত উদ্ধার ভুক্তভোগী মতিন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন