হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের টয়লেট প্যানেল থেকে প্রায় ১৮ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থা।
শনিবার (২৮ মার্চ) রাতে দুবাই থেকে আগত ফ্লাইট বিজি-৩৪৮ বোর্ডিং ব্রিজ C-02-এ অবতরণের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এভসেকের তল্লাশি চালিয়ে মোট ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের মোট ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা। উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর এই স্বর্ণ লুকানো ছিল। বিমানবন্দর থানায় এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন থাকলেও এখনও পর্যন্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি।
পড়ুন: সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
আর/


