বিজ্ঞাপন

‘দিনাজপুরের মাটি ও মানুষের উন্নয়নে আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ’

দিনাজপুর সদর-৩ আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, দিনাজপুরের মাটি ও মানুষের উন্নয়নে আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) যেভাবে তৃণমূল পর্যায়ে নারী শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। দিনাজপুরের অসহায় ও পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নে জিও-এনজিওদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে। আমি সকল জনকল্যাণমূলক কাজে আপনাদের পাশে থাকব।

বিজ্ঞাপন

২৯ মার্চ রোববার বালুবাড়ী এমবিএসকে’র প্রধান কার্যালয়ের হলরুমে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে জননন্দিত নেতা ও দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপ-নির্বাহী প্রধান সৈয়দ মুস্তাহিদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঋণ সমন্বয়কারী মোঃ আশরাফুল আলম, সিনিয়র হিসাব রক্ষক মোঃ আমিনুজ্জামান, এইচআর ম্যানেজার মোর্শেদা পারভীন মলি। এমবিএসকে’র উপ-নির্বাহী প্রধান সৈয়দ মুস্তাহিদ হোসেন বলেন, একজন দক্ষ ও দুরদর্শী নেতাকে জনপ্রতিনিধি হিসেবে পেয়ে দিনাজপুরের মানুষ আনন্দিত।

নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন সভাপতির বক্তব্যে বলেন, আমাদের বিশ্বাস সংসদ সদস্য হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুরে নারীদের ভাগ্য উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী এমআইএস অফিসার মোঃ নুর নবী। সভার শুরুতে এমবিএসকে’র পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে দিনাজপুর সদর-৩ আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় এমবিএসকে’র সর্বস্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাঠ পর্যায়ের কর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পড়ুন: সংসদের মুলতবি অধিবেশন চলছে, পরিচালনা করছেন ডেপুটি স্পিকার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন