বিজ্ঞাপন

দিনাজপুরে অবসর সমিতির সাধারন সভায় এডিসি (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান বলেছেন, অবরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা সমাজের বা দেশের বোঝা নয়- তারা আমাদের সম্পদ। তাদের সম্মান ও শ্রদ্ধা করা উচিত।
২৯ মার্চ রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষ-২ এ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ৩১তম বার্ষিক সাধারন সভার উদ্বোধনীপর্বে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন ও কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মোঃ ফসিউদ্দিন আহমেদ। প্রতিবেদনের উপর আলোচনা করেন সাধারন সদস্য গোবিন্দ ভট্টাচার্য, মোঃ আকবর আলী, আবুল কালাম আজাদ প্রমুখ। শেষে উপস্থিত সদস্যরা হাত তুলে কন্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করে। দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার ডাঃ মোঃ সাহাবুদ্দিন আহমেদ, সহকারী কমিশনার মোঃ খায়রুল ইসলাম ও মশিহুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ মোকাররম হোসেন, সাধারন সম্পাদক মোঃ ফসিউদ্দিন আহমেদসহ ১৭ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কমিটির নাম ঘোষনা করেন। সভার শুরুতে সমিতির সদস্য যারা ইতিপূর্বে ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা গোলাম রসুল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর মোঃ হাসনাত রহমান।

বিজ্ঞাপন

পড়ুন:চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে দেওয়া হবে জ্বালানি তেল

দেখুন:গাজীপুরে জ্বালানি তেল মজুতকারীদের কঠোর হুশিয়ারি দিলেন এমপি রনি |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন