প্রশাসনের আশ্বাসে ১২ ঘণ্টা পর অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। রোববার (২৯ মার্চ) রাত থেকেই রংপুরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়।
শ্রমিক হয়রানীর প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। রোববার সকাল ৮টা থেকে চলমান কর্মসূচির প্রায় ১২ ঘণ্টা পর পার্বতীপুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসে সন্ধ্যায় এ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে রংপুর বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন।
জানা যায়, শ্রমিকদের মুক্তি ও নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়ার বদলির দাবিতে রোববার সকাল থেকে ট্যাংকলরি শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন এবং পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয়।
দুপুরে পার্বতীপুর বাস টার্মিনাল গোল চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শ্রমিকরা। সমাবেশ বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

