দক্ষিণ ইসরাইলের একটি রাসায়নিক কারখানায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনায় বিপজ্জনক রাসায়নিক নিঃসরণের আশঙ্কায় নিকটবর্তী বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার জন্য সতর্ক করেছে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, আক্রান্ত হওয়া নিওত হোভাভ শিল্পাঞ্চলটি বীরশেবা শহর থেকে ৯ কিলোমিটার (৪ মাইল) দক্ষিণে অবস্থিত।
জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এই হামলায় একজন আহত হয়েছেন।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, নিওত হোভাভ এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।
কারণ, ওই কারখানায় বিপজ্জনক রাসায়নিক পদার্থ রয়েছে।
সূত্র: আল জাজিরা
বিজ্ঞাপন
পড়ুন : ইসরায়েলে একযোগে হামলা ইরান-লেবাননের, বিভিন্ন শহরে বেজে উঠল সাইরেন


