বিজ্ঞাপন

উপ-স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা নজরুল

জাতীয় সংসদের উপ স্পিকিার (ডেপুটি স্পিকার) ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সন্তান মীর্জা সালমান আরশাদ নজরুল।

রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে মীর্জা সালমান আরশাদ নজরুলকে নিয়োগ প্রদান করা হলো। তিনি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০/- টাকা) বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও স্পষ্ট করা হয় যে, মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা মীর্জা সালমান আরশাদ নজরুলকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ঠিক ততদিন পর্যন্ত এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

পারিবারিক পরিচিতি অনুযায়ী, মীর্জা সালমান আরশাদ নজরুলের পিতার নাম মীর্জা আব্দুল জব্বার এবং মাতার নাম জাহানারা বেগম। তার স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার অন্তর্গত লেঙ্গুরা গ্রামে।

গুরুত্বপূর্ণ এই দায়িত্ব লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন মীর্জা নজরুল। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ্। আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাই ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার মহোদয়ের প্রতি। আমার মতো একজন নগণ্য জাতীয়তাবাদী কর্মীর প্রতি তিনি যে আস্থা রেখেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমি যেন সততা এবং নিষ্ঠার সাথে আমার প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী।”

এদিকে, এলাকার কৃতী সন্তান মীর্জা নজরুলের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তির খবর নিজ এলাকা দুর্গাপুরে পৌঁছালে স্থানীয়দের মাঝে আনন্দের সৃষ্টি হয়। দুর্গাপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়রা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, একজন শিক্ষিত, মার্জিত ও সৎ মানুষ হিসেবে মীর্জা নজরুল তার নতুন দায়িত্ব অত্যন্ত সুচারুরূপে পালন করতে সচেষ্ট হবেন এবং এলাকার মুখ উজ্জ্বল করবেন।

বিজ্ঞাপন

পড়ুন : জ্বালানি সরবরাহ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নেত্রকোনা জেলা প্রশাসনের দিনব্যাপী অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন