বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধ ও শহীদের রক্ত অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, মুক্তিযুদ্ধ, ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানিকে যারা অস্বীকার করে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নোয়াখালীর মাইজদী হাউজিং বালুর মাঠে নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেলার উদ্বোধন করেন দি নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফিরোজ আলম মতিন।

অনুষ্ঠানে বরকত উল্যাহ বুলু বলেন, যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এবং শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করে, তারা দেশের স্বাধীনতার চেতনার বিরোধী। একইভাবে যুদ্ধকালীন নির্যাতিত মা-বোনদের সম্ভ্রমহানিকেও যারা অস্বীকার করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বুলু আরও বলেন, কিছু গোষ্ঠী সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মা-বোনদের বিভ্রান্ত করে ‘বেহেশতের টিকেট’ বিক্রির নামে তাদের ঈমান-আকিদাকে ক্ষতিগ্রস্ত করেছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ধর্মীয় প্রসঙ্গ তুলে তিনি বলেন, বেহেশতের নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা কারও নেই। এমনকি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-ও আল্লাহর অনুমতি ছাড়া কাউকে বেহেশতের নিশ্চয়তা দেননি। মানুষের আমল, আখলাক ও আল্লাহর সন্তুষ্টির ওপরই তার পরিণতি নির্ভর করে।

তিনি আরও বলেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে যারা সাধারণ মানুষের বিশ্বাসকে ভিন্ন পথে পরিচালিত করছে, তারা ইসলামের সঠিক শিক্ষা থেকে বিচ্যুত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে তাদের জবাবদিহি করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরওয়ার উদ্দিন, নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন