বিজ্ঞাপন

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প

ইরানের জ্বালানি তেল খাত এবং দেশটির খারগ দ্বীপে অবস্থিত গুরুত্বপূর্ণ রপ্তানি কেন্দ্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের পরিস্থিতিকে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার জ্বালানি নীতির সঙ্গে তুলনা করেন। তিনি ইঙ্গিত দেন, ভেনেজুয়েলার মতো ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র একই ধরনের কৌশল বিবেচনা করতে পারে।

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, “সত্যি বলতে, ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়াই আমার সবচেয়ে পছন্দের কাজ। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু মানুষ এর বিরোধিতা করছে।”

তিনি আরও বলেন, “হয়তো আমরা খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা নাও নিতে পারি। আমাদের হাতে একাধিক বিকল্প রয়েছে। সেখানে কিছু সময় অবস্থান করতেও হতে পারে।”

খারগ দ্বীপে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প দাবি করেন, “আমার মনে হয় না তাদের শক্তিশালী কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজেই এটি নিয়ন্ত্রণে নিতে পারি।”

উল্লেখ্য, খারগ দ্বীপ ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পড়ুন: শিশুদের মধ্যে হঠাৎ হামের প্রকোপ কেন বাড়ছে, কী করণীয়?

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন