বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: আজও বাতিল ১৮ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে।

বিজ্ঞাপন

এর ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ) মোট ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৮।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, আকাশপথ বন্ধ থাকার কারণে প্রতিদিনই ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত বিভিন্ন দিনে উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে, যা ধারাবাহিকভাবে যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে।

সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েতের ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি এবং জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি ফ্লাইট।

চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এ ধারা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

পড়ুন: সংসদে বিল আকারে উঠছে না গণভোট অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন