জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।
বিজ্ঞাপন
আজ সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ পুরস্কার ঘোষণা করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এদিকে, রোববার বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় থেকে এক বার্তায় জানানো হয়, দেশের জ্বলানি খাতে অস্থিরতার মধ্যে সব পেট্রোল পাম্পের তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের কর্মপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
পড়ুন: ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫১
আর/


