ইরানের ওপর সম্ভাব্য হামলায় জড়িত মার্কিন বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ বন্ধ করে দিয়েছে ন্যাটো সদস্য দেশ স্পেন।
সোমবার (৩০ মার্চ) মাদ্রিদে সাংবাদিকদের এই তথ্য জানান স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোব্লেস। তিনি বলেন, ‘ইরান যুদ্ধ সংক্রান্ত কোনো সামরিক কর্মকাণ্ডের জন্য স্পেনের ভূমি বা আকাশপথ ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।’
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞার ফলে মার্কিন সামরিক বিমানগুলোকে এখন স্পেন এড়িয়ে দীর্ঘ পথ ঘুরে মধ্যপ্রাচ্যে যেতে হবে। তবে জরুরি পরিস্থিতিতে এ নিয়ম শিথিল করা হতে পারে বলে জানানো হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ সিদ্ধান্তের পক্ষে কঠোর অবস্থান নিয়ে জানিয়েছেন, তারা ইরান সম্পর্কিত কোনো ফ্লাইটের পরিকল্পনা বা জ্বালানি সরবরাহকারী বিমানকেও তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছেন না।
পড়ুন: জ্বালানি তেলের সুখবর: রাশিয়া থেকে বিপুল পরিমাণ আমদানির প্রক্রিয়া শুরু


