বিজ্ঞাপন

নেত্রকোনার ডিসির দিনব্যাপী পরিদর্শন, ভূমি জাদুঘর দর্শন ও নথিপত্র যাচাই

প্রান্তিক পর্যায়ে সরকারি সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং মডেল থানাসহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

জানা গেছে, এদিন সকাল ১০টায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সরকারি সেবাগুলো কীভাবে আরও দ্রুত ও কার্যকরভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

ইউএনও কার্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক নেত্রকোনা সদর উপজেলা ভূমি অফিসে যান। সেখানে চলমান ভূমি সেবার মান পর্যবেক্ষণ করার পাশাপাশি তিনি ভূমি অফিসের বিভিন্ন ইনোভেশন (উদ্ভাবনী) কার্যক্রম ঘুরে দেখেন। এছাড়া, ভূমি অফিস প্রাঙ্গণে অবস্থিত ব্যতিক্রমী ‘ভূমি জাদুঘর’ পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে দুপুর ১টার দিকে জেলা প্রশাসক নেত্রকোনা মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানা ও অন্যান্য সরকারি দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র খতিয়ে দেখেন। অফিসের রেকর্ড ও রেজিস্টার বইগুলো নিয়মিত এবং সঠিকভাবে হালনাগাদ করা হচ্ছে কি-না, তা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে পরিদর্শনের তথ্য নিশ্চিত করে জানানো হয়, জেলা প্রশাসনের এ ধরনের তদারকিমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন:নাটোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

দেখুন:আকাশচুম্বী হয়ে উঠেছে জ্বালানি তেলের দাম 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন