বিজ্ঞাপন

মাধবদীর কান্দাইলে তানিয়া টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

নরসিংদীর মাধবদীতে একটি টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে খবর পেয়ে মাধবদী বাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রায়হানের নেতৃত্বে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার উপজেলার কান্দাইল এলাকায় অবস্থিত তানিয়া টেক্সটাইল নামের একটি সেমি-পাকা কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মাধবদী বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং রাত ১টা ২০ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় ২৫ মিনিটের চেষ্টায় রাত ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে দীর্ঘ সময় ধরে কাজ চালিয়ে রাত ২টা ৫৭ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়। আগুন নিয়ন্ত্রণ শেষে ভোর ৩টা ৪৩ মিনিটে ইউনিটগুলো স্টেশনে ফিরে আসে।

এ অগ্নিকাণ্ডে প্রায় ৬ হাজার বর্গফুট আয়তনের কারখানার বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত সামগ্রীর মধ্যে রয়েছে চায়না মেশিন, সুতার বীম, সুতা ও কাপড়।

এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি; বিষয়টি তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত মালিক মাসুদ মিয়া জানান, তার মিলে থাকা বিদেশি মেশিন, সুতা, কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

এদিকে ফায়ার সার্ভিস কর্মকর্তা রায়হান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি; তদন্ত শেষে হয় ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ বিস্তারিত জানানো হবে।

পড়ুন:নাটোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

দেখুন:আকাশচুম্বী হয়ে উঠেছে জ্বালানি তেলের দাম 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন