বিজ্ঞাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ ভাবে মজুদ করা ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে মজুদ করা প্রায় ২৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। শনিবার ৬টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকায় অবস্থিত একটি পুরাতন কালো তেলের ডিপোতে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়।
জানা যায়, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটের মধ্যে অবৈধ মজুদ রোধে সারাদেশে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ওই ডিপোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেলের সন্ধান পায়।
অভিযানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন এবং যমুনা অয়েলের এজিএম ক্যাপ্টেন শেখ জাহেদ আহমেদ। এ সময় র‍্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য অভিযান পরিচালনায় অংশ নেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “ব্যবসার আড়ালে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত

পড়ুন:নাটোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

দেখুন:আকাশচুম্বী হয়ে উঠেছে জ্বালানি তেলের দাম 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন