বিজ্ঞাপন

বাংলাদেশের নতুন সরকারকে পূর্ণ সমর্থন জানাল আইএলও

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডির বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনায় অংশ নিয়ে ৪৭টি দেশ বর্তমান সরকারকে শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছে। দেশগুলো একযোগে জানায়, তারা বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সরকারের পাশে আছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে ওই দেশগুলো। পাশাপাশি, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার কথাও বলা হয় আলোচনায়।

২০১৯ সালের জুনে আইএলও কনভেনশন ৮১, ৮৭ ও ৯৮ লঙ্ঘনের অভিযোগ এনে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের পাঁচজন শ্রমিক প্রতিনিধি সংস্থাটির সংবিধানের ২৬ অনুচ্ছেদের আওতায় একটি মামলা করেছিল। ওই ঘটনার প্রেক্ষাপটে ২০২১ সালে আগের সরকার পাঁচ বছর মেয়াদি একটি শ্রম খাত সংস্কার পরিকল্পনা তৈরি করে আইএলওর কাছে জমা দেয়। এরপর গত পাঁচ বছরে ওই পরিকল্পনার বাস্তবায়ন কত দূর এগিয়েছে, তা নিয়ে গভর্নিং বডির আটটি অধিবেশনে আলোচনা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত আলোচনায় বর্তমান সরকার নবম অগ্রগতি প্রতিবেদন জমা দেয়। আলোচনায় অংশ নিয়ে সব দেশের প্রতিনিধিরাই বর্তমান সরকারের পক্ষে মতামত দেন।

পড়ুন: আজ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন