লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর আরও চার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে তিনজনের বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে বলে শনাক্ত করা হয়েছে। তবে চতুর্থ সেনার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও অনুমতি না পাওয়ায় ওই সেনার নাম গোপন রাখা হয়েছে।
এই প্রাণহানির ঘটনা চলমান সীমান্ত সংঘাতে ইসরায়েলি বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
গত ২ মার্চ থেকে লেবাননের লিটানি নদীর দক্ষিণাঞ্চলে ইসরায়েল সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এ সময়ের মধ্যে ওই এলাকায় হিজবুল্লাহর হামলা ও সরাসরি সংঘাতে অন্তত ১০ জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাব লেবানন সীমান্তেও ছড়িয়ে পড়ায় সেখানে সংঘাত ও প্রাণহানি বাড়ছে। দক্ষিণ লেবাননে একটি বাফার জোন তৈরির চেষ্টা করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), তবে হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে তারা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।
পড়ুন: ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল
আর/


