বিজ্ঞাপন

স্বাভাবিক ট্রেন চলাচল, ধোয়াকে যদি আগুন বলেন আগুনকে কি বলবেন -স্টেশন মাস্টার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের আউটার স্টেশন এলাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনের বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে নেয়া হয়েছে। এতে প্রায় তিন ঘণ্টা পর ঐস্থানে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে চলন্ত ট্রেনে অগ্নিসংযোগের কোন ঘটনা ঘটেনি বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ২০ মিনিটে ভানুগাছ-শমশেরনগরের মাঝামাঝি স্থানে (আউটার সিগন্যালে) কালিপুর গ্রামে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়ে, এতে কিছু সময়ের জন্য ওই রুটে বন্ধ থাকে ট্রেন চলাচল, এসময় নির্ধারিত সময়ে নিজ গন্তব্যে পৌছানো নিয়ে যাত্রীরা হয়রানিতে পড়েন। পরে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিন সরিয়ে স্বাভাবিক করা হয় ট্রেন চলাচল।

রেলওয়ে সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনে আগুন লাগার কোন ঘটনা ঘটেনি, ট্রেনের বিকল হওয়া ইঞ্জিন থেকে হঠাৎ মবিল (তেল) পড়ে গিয়ে সেখানে কাল ধোয়ার সৃষ্টি হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনে আগুন লাগার। তারা আতঙ্কিত হয়ে আগুন লেগেছে বলে ট্রেন থেকে নেমে পড়েন।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের ত্রুটির কারনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল, আগুন লাগার কোন ঘটনা ঘটেনি উল্লেখ করে বলেন ধোয়াকে যদি আগুন বলেন আগুনকে কি বলবেন? তিনি জানান দ্রুততার সঙ্গে কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সিলেট থেকে নিয়ে এসে বিকল ইঞ্জিন সরিয়ে পুনরায় রেল লাইন স্বাভাবিক করা হয়, এতে করে ট্রেনের সময়সূচিতে কোন বিপর্যয়ও ঘটেনি। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

পড়ুন:ঝিনাইদহ রাস্তার পাশে হোটেলে বাসের ধাক্কা, প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

দেখুন:ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ বাস উল্টে পড়লো পদ্মায় 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন