বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব দেশে পড়েছে। বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে। এ নিয়ে টানা চারবার বেড়েছে মূল্যবান ধাতুর দাম।
বিজ্ঞাপন
ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি বেড়ে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা হয়েছে। আগের দিন দাম ছিল দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২,৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
পড়ুন: দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
আর/


