বিজ্ঞাপন

হাটহাজারীতে অনুমোদনহীন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘অনিক ফুডস’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের গুরুতর অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে কোনো ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই চানাচুরসহ বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। সচেতন মহলের মতে, এভাবে উৎপাদিত খাদ্যপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব খাদ্যপণ্য প্যাকেটজাত করে উপজেলার বিভিন্ন মেলায় সরবরাহ করা হচ্ছে। ফলে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ এসব পণ্য খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির কেবল একটি স্বাস্থ্য সনদ রয়েছে। তবে ট্রেড লাইসেন্স, বিএসটিআই অনুমোদন, পরিবেশ অধিদপ্তর-এর ছাড়পত্রসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র নেই। অভিযোগ রয়েছে, প্রশাসনের নজরের সামনেই দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কারখানা গড়ে ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আশীষ সীমান্ত বলেন, “আমরা অনেক বছর ধরে এই প্রতিষ্ঠান পরিচালনা করছি। আমাদের বিএসটিআই অনুমোদন বা অন্যান্য সনদ নেই।”

এ বিষয়ে স্বাস্থ্য সনদ প্রদানকারী সংশ্লিষ্ট স্যানিটারি কর্মকর্তা ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “আবেদন পেলে উপজেলা স্যানিটারি কর্মকর্তা পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্য সনদ প্রদান করেন। কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত তদন্ত করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

পড়ুন- স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

দেখুন- ইরানের মাস্টারপ্ল্যান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন