বিজ্ঞাপন

জিয়াউর রহমান লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করে বিনাশ্রমে খাল খনন করেছেন: বরকত উল্লাহ বুলু

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু এমপি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লক্ষ লক্ষ মানুষকে উদ্বদ্ধ করে বিনাশ্রমে খাল খনন করেছেন, এখন তার ছেলে খনন করছেন, বিগত ১৭ বছরে যা হয়েছে আগামী দিনে বাংলাদেশে তা হবে না, সরকারী কাজে কোনো চুরি হবে না। সঠিকভাবে কাজ হবে।

বিজ্ঞাপন

তিনি আজ সকালে বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া-দেবীপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির নামে কেউ যদি কোনো অবৈধ সুযোগ সুবিধা নিতে চায় তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, জেলা বিএনপির সদস্য রবিউল হাসান পলাশ’সহ স্থানীয় সরকারী কর্মকর্তাগন ও রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন- বেশি দামে তেল কিনতে হচ্ছে, দাম বাড়ানোর কথা ভাবছে সরকার : অর্থমন্ত্রী

দেখুন- রাজধানীতে রাতভর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে হতাশ চালকরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন