রাজশাহী ও কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ মাস বয়সী শিশু আইজা এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৮ মাস বয়সী ইব্রাহিম মারা যায়। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা ৩২০ জন, যার মধ্যে ২৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও ৫-৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
পড়ুন:ভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার তৈরি ‘ভুবন’
দেখুন:যুক্তরাষ্ট্রের ফিফথ ফ্লিটে ইরানের হা\ম\লা |
ইমি/


