নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বারদী হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক অন্তর ভৌমিককে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, অন্তর ভৌমিককে একটি চক্র কৌশলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তাকে বলা হয়, তার এক ছাত্র নিখোঁজ রয়েছে এবং সেই ছাত্রের বাড়ি দেখিয়ে দেওয়ার জন্য তাকে প্রয়োজন। মানবিক দিক বিবেচনায় শিক্ষক অন্তর তাদের কথায় সাড়া দিয়ে বাড়ি দেখাতে গেলে পূর্বপরিকল্পিতভাবে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তাকে চোর আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক হিসেবে অন্তর ভৌমিক অত্যন্ত সৎ, মেধাবী ও সুনামধন্য। তিনি অনেক ছাত্রছাত্রীকে বিনামূল্যে পড়িয়ে থাকেন। তার মানহানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সচেতন মহল বলছে, একজন সম্মানিত শিক্ষককে এভাবে অপমান ও নির্যাতন করা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত।
পড়ুন: আজ শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি
আর/


