বিজ্ঞাপন

কৃষিতে দক্ষতা উন্নয়নে নেত্রকোনায় ৯ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু, নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এবং কৃষিক্ষেত্রে দক্ষতা উন্নয়নের ব্রত নিয়ে নেত্রকোনায় শুরু হয়েছে নয় দিনব্যাপী “আধুনিক কৃষি কলাকৌশল” বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কোর্স।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় নেত্রকোনা যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

নেত্রকোনা যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ঢাকা বিআরডিবি’র ‘পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়’ এর অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। তিনি তার বক্তব্যে আধুনিক কৃষির গুরুত্ব এবং বেকারত্ব দূরীকরণে কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির ওপর বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা বিআরডিবি’র উপপরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নেত্রকোনা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর সালাহ উদ্দিন আহমদ। এছাড়াও নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানার পারভীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কোর্সে বিপুল সংখ্যক আগ্রহী প্রশিক্ষণার্থীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিশেষ করে নারীদের স্বতঃস্ফূর্ত এবং সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা গ্রামীণ অর্থনীতিতে নারীর ক্ষমতায়ন ও কৃষিতে তাদের ক্রমবর্ধমান আগ্রহের ইতিবাচক বার্তা বহন করে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নয় দিনব্যাপী আবাসিক এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে-কলমে আধুনিক কৃষির বিভিন্ন কলাকৌশল, উন্নত জাতের ফসল উৎপাদন, এবং কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার যাবতীয় দিকনির্দেশনা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

পড়ুন:চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগে জামালপুরে মানববন্ধন

দেখুন:

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন