বিজ্ঞাপন

কর্মবিরতিতে টালিউড শিল্পী-কলাকুশলীরা, শুটিং ফ্লোরে ঝুলছে তালা

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় থমকে গেছে টালিউপ। শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি।

বিজ্ঞাপন

সকালে স্টুডিওপাড়ায় গিয়ে দেখা যায়, একেবারে ভিন্ন চিত্র। যেখানে প্রতিদিন ভোর থেকেই শুটিংয়ের ব্যস্ততা থাকে, সেখানে এদিন সব ফ্লোরে ঝুলছে তালা। নেই লাইট-ক্যামেরার ঝলক, নেই কোনো শুটিং কার্যক্রম-পুরো এলাকা যেন শোকস্তব্ধ।

এই কর্মসূচিতে অংশ নিতে টেকনিশিয়ান্স স্টুডিওতে হাজির হন শতশত তারকা। উপস্থিত ছিলেন প্রয়াত রাহুলো স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিৎ, দেব, চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অম্বরীশ ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখার্জি সুদীপ্তা চক্রবর্তী, রাহুল মজুমদার, সৌমিতৃষা কুণ্ডুসহ আরও অনেকে।

শিল্পীদের দাবি, রাহুলের মৃত্যু পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে। তারা বলছেন, এই ঘটনা ভবিষ্যতের জন্য এক বড় সতর্কবার্তা। তাই শুটিং সেটে নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

জানা গেছে, প্রযোজক-পরিচালক, ফেডারেশন ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসবেন শিল্পীরা। সেখানে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং রাহুল অরুণোদয়ের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যু টালিউডে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে সামনে এনে দিয়েছে।

এমন পরিস্থিতিতে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা ও প্রযোজকরা একজোট হয়ে এই কর্মবিরতির ডাক দেন। সেই ডাকে সাড়া দিয়েই মঙ্গলবার সকাল থেকে কার্যত স্তব্ধ হয়ে গেছে পুরো টালিগঞ্জ স্টুডিওপাড়া।

পড়ুন:চীন সফরে যাচ্ছেন বিএনপি’র ২০ জৈষ্ঠ্য নেতা

দেখুন:শেখ হাসিনাকে নিয়ে ভারতের চাঞ্চল্যকর তথ্য!

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন