বিজ্ঞাপন

বাংলাদেশের রাক্ষস গেল ইতালিতে, মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডাতেও

পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ সিনেমা এবার পৌঁছে গেছে ইতালিতে। দেশটির রাজধানী রোমে অবস্থিত সিনেমা ব্রডওয়ে নামক প্রেক্ষাগৃহে গতকাল (৬ এপ্রিল) সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটি।

বিজ্ঞাপন

রাক্ষসের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে, প্রথমদিনেই দর্শকের ভালো সাড়া পেয়েছেন তারা।

রোমান্টিক অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা রাক্ষস পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।

বিদেশে মুক্তি নিয়ে সিনেমাটির পরিচালক  মেহেদী হাসান হৃদয় বলেন, ‘মাল্টিপ্লেক্সের দেশের সিঙ্গেল স্ক্রিনেও দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন দর্শকরা। হল মালিকদের সঙ্গে যোগাযোগ করে ভালো সাড়া পাওয়ার খবর পাচ্ছি আমরা। রাক্ষস এবার ছড়িয়ে পড়ছে বিশ্বে। এরই মধ্যে মুক্তি পেল ইতালিতে। প্রথম দিনে রোমে চলার পর সেখানেও দর্শক সাড়ায় রাক্ষস টিম মুগ্ধ। আমার বিশ্বাস বিদেশেও সিনেমাটি দারুণ সাড়া পাবে। 

এদিকে রাক্ষ মুক্তির প্রক্রিয়া চলছে যুক্তরাষ্ট ও কানাডাতেও। দেশ দুটিতে রাক্ষস সিনেমাটি পরিবেশনা করছে গ্যালাক্সি মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার  বদরুদ্দোজা সাগর সমকালকে বলেন,  আমরা রাক্ষস সিনেমা যুক্তরাষ্ট্র  কানাডায় পরিবেশন করছি। আগামী ১৭ এপ্রিল মুক্তি পাবে যুক্তরাষ্ট্রে। তবে একযুগে সবক’টি স্ট্রেটে মুক্তি পাচ্ছে না। আমরা পর্যায়ক্রমে সবগুলো স্ট্রেটে মুক্তি দিতে পারব বলে আশা করছি। 

 বদরুদ্দোজা সাগর  আরও বলেন, আমরা সবসময়ই ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা বিশ্বদর্শকের কাছে পৌঁছে দিতে চাই। রাক্ষস এমন একটি চলচ্চিত্র, যা দর্শকদের শুধু বিনোদনই দেবে না, বরং গভীরভাবে নাড়িয়ে দেবে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে  আমার বিশ্বাস।

এ ছাড়াও দেশের বাইরে আরও বেশ কয়েকটি দেশে রাক্ষস মুক্তির বিষয়ে চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। 

সিনেমাটির গল্প নিয়ে নির্মাতা জানান, ‘রাক্ষস’ শুধুমাত্র একটি অ্যাকশনধর্মী সিনেমা নয়; এটি মানুষের অন্তর্গত অন্ধকার দিক এবং প্রতিশোধের গল্পকে নতুনভাবে তুলে ধরেছে। দর্শকদের জন্য রয়েছে চমকপ্রদ ভিজ্যুয়াল, তীব্র নাটকীয়তা এবং ভিন্নধর্মী সিনেম্যাটিক অভিজ্ঞতা। এক কথায় পয়সা উসুল সিনেমা এটি। প্রবাসী বাংলাদেশিরা তাই সিনেমাটি দেখে দেশের দর্শকদের মতই দেখে আনন্দ পাবেন।

সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও ভারতের মুম্বাইয়ে। এটি পরিচালকের দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমা ‘বরবাদ’ নির্মাণ করে দারুণ আলোচনায় আসেন তিনি। এবার ‘রাক্ষস’ দিয়ে সে ধারা অব্যাহত রেখেছেন। 

পড়ুন:চীন সফরে যাচ্ছেন বিএনপি’র ২০ জৈষ্ঠ্য নেতা

দেখুন:শেখ হাসিনাকে নিয়ে ভারতের চাঞ্চল্যকর তথ্য!

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন