বিজ্ঞাপন

১৯৯০ সালের মাদক আইনের সংস্কার দরকার : ওসি কামাল হোসেন

নরসিংদীতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেছেন, নারী নির্যাতন আইন বারবার সংস্কার করা হলেও ১৯৯০ সালের মাদকবিষয়ক আইনে এখনো কোনো সংস্কার হয়নি। তিনি এই আইনের সংস্কারের দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, প্রমাণের অভাবে অনেক মাদকসেবী আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে। তিনি বলেন, গত ৩৬ বছর ধরে একই আইন কার্যকর রয়েছে। এ আইনে মাদকসেবীদের চিহ্নিত করতে প্রয়োজন অনুযায়ী ডোপ টেস্টের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর নরসিংদীর মাধবদীতে মাধবদী পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সমাজসেবীদের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজ থেকে মাদক নির্মূল করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে এ আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. নাসির উদ্দিন (ভিপি)।

পৌলানপুর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক শিক্ষক উবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মো. কাজিম উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাব্বত আলী, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জোহর আলী সরকার, মাধবদী শহর শ্রমিকদলের আহ্বায়ক সুজন আহমেদ, মাধবদী শহর ছাত্রদল নেতা সুমন আহমেদ, শহর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন ভূঁইয়া, জাসাস নেতা জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মাধবদী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন এবং মাধবদী পৌরসভা উলামা দলের সভাপতি কবির হোসেন প্রমুখ।

একটি মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বক্তারা এ অঞ্চলের পরিবার, প্রতিবেশী ও সমাজের সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়েও জোর দেওয়া হয়।

বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু ব্যক্তির নয়, পুরো সমাজের জন্য হুমকি। তাই এ সমস্যা মোকাবিলায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

পড়ুন- হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

দেখুন- জ্বালানি সংকট: ছুটির দিনে সময় নিয়ে পাম্পে পাম্পে ভিড়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন