বিজ্ঞাপন

মহিলা সমিতিতে নাটক দেখতে সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতিতে স্বপরিবারে শিশুতোষ নাটক কবি চিতাবাঘ দেখতে গেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) রাত ৮ টার দিকে তিনি বেইলি রোডের মহিলা সমিতিতে প্রবেশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে পরিবার নিয়ে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উনার সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে এসেছেন।

প্রধানমন্ত্রী নাটক দেখতে এসেছে এটা মিলনায়তনে প্রবেশের পর শিশু দর্শক ও অভিভাবক জানার পর তাদের মধ্যে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী ও তার পরিবার যখন মঞ্চে উঠেন তখন পুরো মিলনায়তনে দর্শকরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানায়।

‘প্রধানমন্ত্রী পরে শিশু শিল্পীদের সাথে ফটোসেশনেও অংশ নেন।”

শিকড় চিলড্রেন থিয়েটারে প্রযোজনায় নওশিন আফসানা বৃষ্টির গল্পের এই শিশুতোষ নাটকটি নাট্যরুপ দিয়েছেন তপু চন্দ্র দাস।

প্রধানমন্ত্রীকে হঠাৎ বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে দেখে নাটকের শিশু শিল্পীরা খুশিতে উচ্ছিসিত হতে দেখা যায়। প্রধানমন্ত্রী, তার সহধর্মিনী ও কণ্যা তাদের সাথে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রী একেবারে হঠাৎ করে এভাবে আগমনে শিশু শিল্পীসহ দর্শকরা হতচকিত হতে দেখা যায়। অনেকে খুশিতে কাছ থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দেখে তাদের মনে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

পড়ুন : ১৪ এপ্রিল যেসব উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন