বিজ্ঞাপন

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৪ জন

টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রোববার সকাল পর্যন্ত টাঙ্গাইলে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৪ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ১৯৪ জন রোগী ভর্তি হয়। এদিকে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন


রোববার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রেরিত হামের তথ্য থেকে এ তথ্য জানা যায়।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১৪ জন শিশু ভর্তি হয়েছেস। এর মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, কুমুদিনী হাসপাতালে ৭ জন এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হয়। ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়ে ২৩ জন রোগী বাড়িতে চলে গেছে। বর্তমানে ৫৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত টাঙ্গাইল জেনারেল ও কুমুদিনী হাসপাতালে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, হাসপাতালে হামের শিশুদের চিকিৎসার জন্য আলাদাভাবে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। বর্তমানে ভর্তিকৃত কিছু রোগীর সমস্যা রয়েছে। আমরা সবাইকে পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করছি ।

পড়ুন- যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্ত মেনে নেয়নি তেহরান: ইরানি গণমাধ্যম

দেখুন- পিরোজপুরে তরমুজের ব্যাপক ফলন, তবুও দুশ্চিন্তায় চাষীরা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন