আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মুজিবনগরের আম্রকাননে শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম সরকার। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতিবছর ১৭ এপ্রিল ‘মুজিবনগর দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
তবে চলতি বছর সরকারি কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা না থাকায় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না।
এদিকে দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৯টার দিকে মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় পুষ্পার্ঘ অর্পণ করেন মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অন্যদিকে, বিকেল ৩টায় ঢাকা থেকে আগত ‘নাগরিক সমাজ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকেও মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে।
পড়ুন- রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ
দেখুন- মার্কিন সৈন্যদের জি/ন্মি করার চ্যালেঞ্জ ইরানের! শুরু হচ্ছে স্থল অভিযান?


