বিজ্ঞাপন

শাহজালাল বিমানবন্দরে চালু হচ্ছে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (এটিএমসি) চালু করতে যাচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ।

জানা গেছে, সোমবার সকাল ১০টায় বিমানবন্দর প্রাঙ্গণে অবস্থিত নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

বেবিচক জানায়, নতুন এই এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালু হলে আকাশপথে ফ্লাইট পরিচালনা আরও নিরাপদ, সমন্বিত ও সময়োপযোগী হবে। এর মাধ্যমে দেশের বিমান চলাচল ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আরও জোরদার হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

বিজ্ঞাপন

পড়ুন : গ্যাস মজুত আছে কী পরিমাণ, চলবে কতদিন?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন