বিজ্ঞাপন

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কর্মসূচি উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিএনপির দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়। এ সময় দাঁড়িয়ে কণ্ঠ মেলান সরকারপ্রধান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। শামিল হন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন।

পরীক্ষামূলকভাবে আগামী জুন মাসের মধ্যে ১৪টি উপজেলায় ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের হাতে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। এর আওতায় প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে পাবে।

এর আগে উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সোমবার দুপুর পৌনে ২টার দিকে সরকারপ্রধান এ কর্মসূচি উদ্বোধন করেন।

পড়ুন: সৌদিতে বসবাসরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন