আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো চাপ নয়, বরং পরিস্থিতির বাস্তবতায় উপায় না পেয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইএমএফের চাপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আইএমএফের চাপে নয়, আমরা দীর্ঘদিন ভর্তুকি দিয়ে আসছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে উপায় না থাকায় তেলের দাম সমন্বয় করতে হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, জনগণ বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
মন্ত্রী আরও জানান, জ্বালানি তেলের দাম সমন্বয়ের পেছনে পাচার রোধ এবং ভর্তুকির চাপ কমানোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসভাড়াও নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে তেলের দাম কমলে কোনো আলাপ-আলোচনা ছাড়াই ভাড়াও কমানো হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে প্রজ্ঞাপন জারি করলেই যথেষ্ট হবে।
পড়ুন: মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
আর/


