দিনাজপুর রাজদেবোত্তর এস্টেট কর্তৃক পরিচালিত গঞ্জাবাড়ী রঘুনাথজিউ মন্দির ও সীতা নবমীর অনুষ্ঠানিক উদ্বোধন করলেন দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের আহবায়ক উত্তম কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন রাজদেবোত্তর এস্টেটের সদস্য রতন সিং।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জজ খান, সহ সভাপতি সুশীল অধিকারী, দেবাশীষ ভট্টাচার্য্য, সরবিন্দু সিংহ, বিশ্বনাথ শীল, বিনোদ সরকার, সঞ্জয় মজুমদার এবং রাজদেবোত্তর এস্টেটের সদস্য উত্তম কুমার রায়, গৌর চন্দ্র শীল, বিমল চন্দ্র দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কুমার রায়। প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আমরা সাম্প্রদায়ীক সম্প্রীতিতে বিশ্বাসী। আপনারা আপনাদের ধর্ম পালন করবেন এবং আমরা আমাদের ধর্ম পালন করব। সকলের সহযোগিতায় ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশকে আমরা সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
পড়ুন- ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
দেখুন- নীলফামারীর ডিমলায় ভুট্টা খেতে হঠাৎ করেই হাজির গ্রামবাসী


