বিজ্ঞাপন

উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা করবে তুরস্ক ও মালয়েশিয়া

উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক ও মালয়েশিয়া।

সোমবার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাতে দেশ দুটির প্রতিনিধিরা এ আগ্রহের কথা জানায়। বৈঠকে উচ্চশিক্ষার মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণ এবং যৌথ কার্যক্রম বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রথমে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। মন্ত্রণালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় রাষ্ট্রদূত বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘শিক্ষা, ব্যবসা ও অন্যান্য খাতে দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক বিদ্যমান রয়েছে।’ পাশাপাশি বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আগ্রহের কথা জানান তিনি।

সাক্ষাতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, ‘বাংলাদেশ সরকার শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুই দেশের সমন্বিত কার্যক্রম জোরদার হলে শিক্ষার মান আরও উন্নত হবে। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।’

মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরে শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এই বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার উন্নয়নে মালয়েশিয়া বিশ্বব্যাপী সাফল্য অর্জন করেছে। তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের শিক্ষা খাতে কাজে লাগানোর সুযোগ রয়েছে। এতে দেশের উচ্চশিক্ষার মান আরও উন্নত হবে।’

বৈঠকে, শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মালয়েশিয়ার হাইকমিশনার, দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন