যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় অপরিশোধিত তেলের বাজারে এই ঊর্ধ্বগতি অব্যাহত আছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রিনিচ সময় দুপুর ১২টা ৫১ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে) জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৪৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৮ দশমিক ৬৮ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
এর আগে এই তেলের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়েছিল, যা টানা সপ্তম দিনের মতো ঊর্ধ্বগতির ধারাবাহিকতা বজায় রেখেছে।
অন্যদিকে, জুন মাসে সরবরাহযোগ্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৫৮ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৯৬ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগের লেনদেন পর্বে এ তেলের দাম ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি স্থাপন আজ
আর/


