বিজ্ঞাপন

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৭ হাজার জযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) হজ-সংক্রান্ত সহায়তা কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোট ৯২টি উড়োজাহাজে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

বিমান বাংলাদেশ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ হজ অফিস (ঢাকা) এবং সৌদি আরব কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এই বুলেটিন প্রকাশ করা হয়েছে।

সহায়তা কেন্দ্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবে যাওয়া মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৩৩ হাজার ৭১২ জন। এসব যাত্রী মোট ৯২টি উড়োজাহাজে সৌদি আরবে পৌঁছেছেন।

উড়োজাহাজ পরিচালনায় অংশ নিয়েছে তিনটি সংস্থা। এর মধ্যে বিমান বাংলাদেশ পরিচালনা করেছে ৪০টি ফ্লাইট, সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা পরিচালনা করেছে ৩৪টি এবং বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস পরিচালনা করেছে ১৮টি উড়োজাহাজ।

পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি স্থাপন আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন